ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

বিএনপি -জামায়াত বৃক্ষ ধ্বংস করে আওয়ামী লীগ রক্ষা করে -নিখিল

বাংলার মানুষের বিশ্বাস এবং আস্হার ঠিকানা , বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নির্দেশে প্রকৃতিক ভারসাম্য রক্ষায় “ গাছ লাগাও দেশ বাঁচাও “ এই শ্লোগান কে সামনে রেখে  ঢাকা-১৪ আসনে বৃক্ষ রোপন কর্মসূচীর শুভ উদ্বোধনী  অনুষ্ঠানে বিএনপি -জামায়াত বৃক্ষ ধ্বংস করে আওয়ামী লীগ রক্ষা করে বলে মন্তব্য করেছেন ঢাকা ১৪ আসনের সংসদ সদস্য  আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল।


বৃহস্পতিবার (৯ মে) রোজঃ বৃহস্পতিবার  মিরপুর কলেজ মাঠে ঢাকা ১৪ আসনের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিনামুল্যে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপন কর্মসূচীর  শুভ উদ্বোধন অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা তিনি প্রাণ পণ ভাবে আমাদের ভালো রাখার জন্য কাজ করে যাচ্ছেন। আমাদের দেশের পরিবেশের ভারসাম্য যেন সুন্দর থাকে সেজন্য তিনি বেশী পরিমাণে গাছ লাগানোর নির্দেশ দিয়েছেন। জননেত্রী শেখ হাসিনার স্লোগান "গাছ লাগাও দেশ বাঁচাও" এই স্লোগানকে বুকে ধারণ করে ঢাকা ১৪ আসনের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান , জনপ্রতিনিধি , শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীদের  উচিত একটি করে ফলজ, বনজ, ঔষুধী, গাছ লাগানো। যেখানে প্রয়োজন সেখানে গাছ লাগাতে হবে। আমি আপনাদের পাশে আছি, প্রয়োজনে আমি আপনাদের সবার কাছে গাছ পৌঁছে দেব।


তিনি আরও বলেন, আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা সারাদেশে বৃক্ষরোপন করছি। কিন্তু বিএনপি জামায়াত তারা গাছ কেটে রাস্তা অবরোধ করে। গাছ কেটে আন্দোলন করে। এই বিএনপি-জামায়াত আন্দোলনের নাম করে রাজধানীসহ সারা দেশে অনেকগুলো গাছ কেটেছে। এতে করে পরিবেশের ভারসাম্য নস্ট হয়েছে , তাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য বুঝতে হবে, কোন সরকার আমাদের জন্য প্রয়োজন।


মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত সভাপতি, এসএম মাহবুবুর রহমানের সভাপতিত্বে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি, অধ্যক্ষ, প্রধান শিক্ষক সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন যুবলীগ , ছাত্রলীগ সহ বিভিন্ন সংগঠনের  নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

ads
ads
ads

Our Facebook Page

↑